জীবননগরে মসজিদ কমিটিকে কেন্দ্র দুই গ্রুপের মহড়া!

আপলোড তারিখঃ 2020-08-17 ইং
জীবননগরে মসজিদ কমিটিকে কেন্দ্র দুই গ্রুপের মহড়া! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মসজিদ কমিটি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মহড়া পাল্টা মহড়া চলেছে। পরে পুলিশের বাধায় তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ইউপি সদস্য আব্দুলসহ দুজনের নামে জীবননগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মেদনীপুর গ্রামের মৃত আজিজুল তরফদারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাওসার আলী বলেন, ‘আমদের গ্রামের মসজিদ কমিটি সংক্রান্ত একটি বিষয় নিয়ে আব্দুল মেম্বার ও আজান মিয়া আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালি দিতে নিষেধ করলে আব্দুল মেম্বার ও আজান মিয়া আমাকে মারধর করতে আসে। একপর্যায় বিষয়টি আমার ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে বললে তারা আব্দুল মেম্বারের কাছে এসে ঘটনাটি জানতে চায়। এ সময় আব্দুল মেম্বার তার দলবল নিয়ে আমাদের মারধর করার হুমকি প্রদান করে। এ বিষয়ে আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’ সীমান্ত ইউপি সদস্য আব্দুল মেম্বারের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মেদিনীপুর গ্রামে যে ঘটনা ঘটেছে, বিষয়টি শোনামাত্র আমি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বর্তমানে এখন থমথমে অবস্থায় আছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)