জীবননগরে ৭ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা!

আপলোড তারিখঃ 2020-08-17 ইং
জীবননগরে ৭ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার খয়েরহুদা ও কাশিপুরে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও হাবিবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, সরকারি অনুমোদনবিহীন ড্রাগ লাইন্সেস, ট্রেড লাইন্সেস নেই ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে বাংলাদেশ সরকারের ওষুধ আইনে ১৯৪০ সালের ১৮/২৭ ধারা মোতাবেক ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রোগ সংক্রমন প্রতিরোধ, পণ্য পাটজাত দ্রব্য মোড়ক ২০০৯, ২০১০ আইনে আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স জাভেদ ফার্মেসির স্বত্বাধিকারী জাভেদ আলীকে পাঁচ হাজার টাকা, শাম্মী ফার্মেসির স্বত্বাধিকারী লাল মিয়া, নাঈম স্টোরের স্বত্বাধিকারী ফারুকুজ্জামানকে ২ হাজার টাকা, খয়েরহুদার ইসরাইল হোসেনকে ২ হাজার টাকা, আফজাল উদ্দীনকে ১ হাজার টাকা ও শাহজাহান হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)