সরোজগঞ্জ মোর্তুজাপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে মেয়র জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2020-08-17 ইং
সরোজগঞ্জ মোর্তুজাপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে মেয়র জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াড়াঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নের মোর্তুজাপুর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ৪টার দিকে ৫ শ টি বিভিন্ন ধরণের গাছের চারা রোপন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াড়াঙ্গা পৌরসভার মেয়র ও জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মল্লিক, মাফিজুর রহমান মাফি, সেচ্ছাসেবক লীগের সদস্য ফরিদ উদ্দীন, কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাবেক নেতা ও সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল রানা। এ ছাড়া কুতুবপুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন, সেক্রেটারি মেহেদি হাসান, সহসভাপতি রেজাউল করিম দিলীপ, সদস্য হাসানুজ্জামান লাল্টু, জনি, তোতা মিয়া, শংকরচন্দ্র ইউপি নেতা মানিক, নবগঠিত গড়াইটুপি ইউপি নেতা আতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সরোজগঞ্জ বাজার থেকে বদরগঞ্জ মোর্তুজাপুর হতে কুতুবপুর গ্রামের মধ্য দিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)