মেহেরপুর পৌরসভায় মশক নিধনে স্প্রে

আপলোড তারিখঃ 2020-08-17 ইং
মেহেরপুর পৌরসভায় মশক নিধনে স্প্রে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শহরের অন্য পরিসেবা যেন ব্যহত না হয়, তার জন্য বিশেষ নজর দিচ্ছে মেহেরপুর পৌরসভা। বিশেষ করে করোনার দাপটের মধ্যে ডেঙ্গু বিস্তার হতে পারে। এমন আশঙ্কায় মেহেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশক নিধন কর্মসূচি অব্যাহত রয়েছে। মা-মশা নিধনে কীটনাশক স্প্রে এবং লার্ভা ধ্বংস করতে ফগার মেশিনের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে মেহেরপুর শহরে। গতকাল রোববার বিকেলে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভা প্রাঙ্গণে মশক নিধনের ওষুধ স্প্রে করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র বলেন, কোনোভাবেই যেন এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে, সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার অনেক বেড়ে যায়। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল লক্ষাধিক। মারা গিয়েছিল প্রায় দুই শ। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ করোনা সংক্রমণের মধ্যে বিস্তার লাভ করতে পারে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব। যে কারণে পূর্ব প্রস্তুতি নিয়ে ডেঙ্গু নিধনে শহরের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ স্প্রে চলমান রয়েছ। এ সময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, ইভান, আব্দুল্লাহ আল বাপ্পি, পৌর কর্মকর্তাবৃন্দ, জেলা যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন, মাহাবুব হাসান ডালিম, আমানুর রহমান সোহেল, সাইদুর রহমান উজ্জ্বল, শেখ সারাফদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)