মেহেরপুরের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য-পণ্য জব্দ

আপলোড তারিখঃ 2020-08-17 ইং
মেহেরপুরের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য-পণ্য জব্দ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার বেলতলাপাড়া বাজারে লিয়াকতের মুদি দোকানে পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোম্পানির ৮০ প্যাকেট সেমাই, ২ কার্টুন মেয়াদোত্তীর্ণ পানি, ২ লিটারের ২৪ পিস কোমলপানি, ৬০ পিস আচারসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওইসব পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ এসব খাদ্যসামগ্রী উদ্ধার করে সেগুলো বিনষ্ট করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)