জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-08-16 ইং
জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
মানব সেবাই দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার জীবননগর অফিস: মানব সেবাই দৃষ্টান্ত স্থাপন করলেন বিঅ্যান্ডটির চেয়ারম্যান, বিএনপি নেতা, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার। তাঁর নিজস্ব অর্থায়নে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন। জানা গেছে, এ প্লান্টে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ৮টি বেডসহ ভিআইপি কেবিন রয়েছে। যার নিচ তলায় রয়েছে ৪টি বড় সিলিন্ডার এবং অক্সিজেন সরবরাহ লাইনের মাধ্যমে ৩য় তলায় বেড ও ভিআইপি কেবিনে ফ্লো-মিটারের মাধ্যমে রোগীর প্রয়োজনে সহজেই অক্সিজন ব্যবহারের ব্যবস্থা। চাহিদার চেয়ে অতিরিক্ত ৪টি সিলিন্ডার সাধারণ রোগীদের জন্য সব সময় মজুদ করে রাখা হয়েছে। হাই-ফ্লো অক্সিজেন প্লান্টের মাধ্যমে এলাকার স্থানীয় করোনায় আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন। হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, ডা. জুলিয়েট পারউইন, ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু প্রমুখ। এ ব্যাপারে বিঅ্যান্ডটি গ্রুপের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার বলেন, বাংলাদেশে করোনা শনাক্তকরণের পরপরই আমার নিজস্ব অর্থায়নে গত ২৮ শে এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত আমার চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মাধ্যমে ১৩ হাজার কর্মহীন পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ৫ কেজি করে আলু মানবিক সহায়তা প্রদান করেছি। শুধু তাই নয়, গত ১৫ মে থেকে ৯ আগস্ট পর্যন্ত দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ৯৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৭৪টি পরিবার লকডাউনে পড়েছিল। আমার নেতা-কর্মীদের মাধ্যমে তাদের প্রতি পরিবারের মধ্যে ৩০ কেজি চাল, ১৫ কেজি আলু, নগদ ২ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত টাকা প্রদান করেছি। জীবননগর উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপন করলাম। যাতে করে জীবননগর উপজেলায় যে সব ব্যক্তি করোনা আক্রান্ত হচ্ছেন তাঁরা এখানে নিরাপদে চিকিৎসা নিতে পারেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)