চুয়াডাঙ্গায় ভিক্ষা করতে যেয়ে ছাগল চুরি, চোর সন্দেহে দুজনকে পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2020-08-16 ইং
চুয়াডাঙ্গায় ভিক্ষা করতে যেয়ে ছাগল চুরি, চোর সন্দেহে দুজনকে পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছাগল চোর সন্দেহে এক প্রতিবন্ধী ভিক্ষুক ও তাঁর ভ্যানচালককে মারধর করে সদর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে রেল বাজারের মাংস ব্যবসায়ীরা। গতকাল শনিবার বিকেল চারটার দিকে একটি ছাগল বিক্রি করতে গেলে তাঁদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃতরা হলেন- শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক দামুড়হুদা উপজেলার মোবারকপাড়ার মৃত কানা বাবুর ছেলে সোহান (২৬) ও ভিক্ষুকের সহযোগী ভ্যানচালক চুয়াডাঙ্গা হকপাড়ার আব্দুল মতিনের ছেলে রাসেল (২৯)। জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক সোহাগ রাসেলের ভ্যানযোগে বিভিন্ন এলাকাতে ভিক্ষা করে বেড়ান। গতকাল ভিক্ষা করতে ঝিনাইদহ জেলাতে যান। ঝিনাইদাহ ডাকবাংলা এলাকা থেকে একটি ছাগল নিয়ে চুয়াডাঙ্গা রেল বাজার মাংস পট্টিতে বিক্রি করতে যায়। এ সময় রেল বাজারের মাংস ব্যবসায়ীদের সন্দেহ হলে তাঁদেরকে আটক করে। উৎসুক জনতা ওই দুজনকে মারধর করলে তাঁরা বলেন, ঝিনাইদহ ডাকবাংলা এলাকার এক নারী ওই ছাগলটি ভিক্ষুক সোহাগকে দান করেছে। সেই দানের ছাগল বিক্রি করতে গিয়ে চোর সন্দেহে তাঁদেরকে মারধর করা হয়। পরে রেল বাজারের ব্যবসায়ীরা সদর থানার পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ এসে তাঁদেরকে থানা হেফাজতে নিয়ে যায়। সঙ্গে ওই ছাগলটিও থানা হেফাজতে নেয় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)