সেই নবজাতকের ঠাঁই হলো নিঃসন্তান দম্পতির ঘরে

আপলোড তারিখঃ 2020-08-16 ইং
সেই নবজাতকের ঠাঁই হলো নিঃসন্তান দম্পতির ঘরে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই ছেলে নবজাতকের ঠাঁই মিলেছে। গত শুক্রবার প্রায় মধ্যরাতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের তত্বাবধানে থাকা নবজাতকটি এক অনুষ্ঠানের মাধ্যমে পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের হারুন অর রশিদ নামে এক নিঃসন্তান দম্পত্তির নিকট লালন-পালনের জন্য হস্তান্তর করা হয়। এ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভর অফিসকক্ষে এক জরুরি বৈঠকে শিশুটিকে পাওয়ার জন্য যারা আবেদন করেন, তাদের দরখাস্ত পর্যালোচনা করা হয়। সভা শেষে উদ্ধার হওয়া নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য হারুন অর রশিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রশিদ, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুর রহমান রাসেল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)