আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী দম্পত্তির কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-08-15 ইং
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী দম্পত্তির কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক মাদক ব্যবসায়ী দম্পত্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। জানা গেছে, আলমডাঙ্গার হোসেনপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মরজিনা খাতুন এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তাঁদের ধরতে ঘোলদাঁড়ি ফাঁড়ির পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে স্বামী-স্ত্রী দুজনকে গাঁজাসহ আটক করা হয়। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে সংবাদ দিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসার দায়ে স্বামী ইদ্রিস আলীকে এক বছর ও স্ত্রী মরজিনা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)