চুয়াডাঙ্গার বড় বাজারে ফলের দোকানে আগুন!

আপলোড তারিখঃ 2020-08-15 ইং
চুয়াডাঙ্গার বড় বাজারে ফলের দোকানে আগুন! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বড় বাজারে মশার কয়েলের অগ্নিশিখা থেকে ফলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে সাইফুল ইসলাম নামের এক ফল ব্যবসায়ীর ফলের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সর্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। জানা যায়, গতকাল সন্ধ্যায় সাইফুল ইসলাম তাঁর ফলের দোকানে প্রতিদিনের ন্যায় মশার কয়েল জ্বালায়। রাতে মশার কয়েলটি না নিভিয়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এ সময় ফলের কার্টুনে টুকরো কাগজে মশার কয়েলের অগ্নিশিখা থেকে আগুন লেগে যায়। রাত ১১টা ২০ মিনিটের দিকে ফলের দোকানের আগুন ও অতিরিক্ত ধোয়া উঠতে থাকলে বড় বাজারে ডিউটিরত পুলিশ সদস্যদের চোখে পড়ে। এ সময় এক পুলিশ সদস্য চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে আগুন লাগার বিষয়ে খবর দিলে ফায়ার সর্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ হুসাইন বলেন, ‘রাত ১১টা ২০ মিনিটে এক পুলিশ সদস্যের ফোনে বড় বাজারে ফলের দোকানে আগুন লাগার বিষয়ে জানতে পারি। এ সময় দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিই। এ ঘটনায় দোকান মালিকে বক্তব্য মতে ধারণা করা হচ্ছে, না নিভিয়ে যাওয়া মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকানে থাকা বিভিন্ন ফল, ফলের প্লাটিক ক্যারেট, কার্টুনসহ আনুমানিক ৫ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)