সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই

আপলোড তারিখঃ 2020-08-15 ইং
সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই ছবির ক্যাপশন:
হাজরাহাটি মশাল মোড় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটিতে হাজরাহাটি মশাল মোড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে রাত সাড়ে ৯টার দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জহুরুল ইসলাম গহরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গাসহ সারা দেশে অগ্রণী ভূমিকা রাখবে এই ধরনের টুর্নামেন্ট। এসব খেলাধুলার মাধ্যমে এক দিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে। সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মন থাকে উৎফুল্ল। এ ধরনের খেলাধুলার আয়োজন করলে ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদুর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল মুন্সি, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান মানু এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর সুলতানা আরা রত্না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)