আলমডাঙ্গার কামালপুরে কাঠ ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ

আপলোড তারিখঃ 2020-08-15 ইং
আলমডাঙ্গার কামালপুরে কাঠ ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কামালপুর চরপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলাম নামের এক কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আলম ও কাওছার আলীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর চরপাড়ার গ্রামের মৃত আজাহার আলীর ছেলে কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত মওলা বক্সের ছেলে আলম, কাওছার ও শাকিলের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে আলম, কাওছারসহ কয়েকজন মিলে সাইফুলের বাড়িতে গিয়ে চড়াও হন। এ সময় তারা সাইফুলকে গালিগালাজ করতে শুরু করে। সাইফুল তাঁর বাড়ির মধ্যে গালিগালাজ করতে নিষেধ করায় আলম, কাওছার ও শালিক মিলে দেশীয় অস্ত্র, লাঠি দিয়ে সাইফুলকে পিটিয়ে ডান হাত ও বাম পা ভেঙে দেয়। সাইফুলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আলম ও কাওছাররা পালিয়ে যান। এ সময় সাইফুলকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সাইফুলের স্ত্রী রেখা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, সাইফুলের স্ত্রী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনাটি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)