যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে ৩ কিশোর নিহত

আপলোড তারিখঃ 2020-08-14 ইং
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে ৩ কিশোর নিহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহতদের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হল- খুলনা দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরের আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭)। এর মধ্যে নাইম হোসেন ধর্ষণ এবং পারভেজ হত্যা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ছিল। যশোর পুলিশের ডিএসবি ডিআই-১ পুলিশ পরিদর্শক এম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তার সন্ধ্যায় লাশ হাসপাতাল মর্গে নিয়ে এসেছে। কি কারণে এবং কখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা য়ায়নি। সংশোধনাগারের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগে সংশোধনাগারে শিশুদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যার একটু আগে আবার সংঘর্ষ হয়। সংঘর্ষে নাইম নামে ১৫ বছরের এক কিশোর এবং রাব্বি (১৮) ও রাসেল হোসেন (১৮) গুরুতর আহত হন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজ নামে এক কিশোর আহত হয়েছে। হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, শিশু সংশোধনাগারের একটা গাড়িতে তিন কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদেরকে মৃত অবস্থায় পায় চিকিৎসকরা। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রে যান যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেনসহ পুলিশের কর্মকর্তারা। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ওই কেন্দ্রে অবস্থান করছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)