আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা কলেজপাড়ার অতিপরিচিত মুখ সাবেক প্রধান শিক্ষক হাজি মসলেম উদ্দিনের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গেছে, আলহাজ্ব মসলেম উদ্দিন বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। গতকাল সন্ধ্যার দিকে বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কলেজপাড়া জামে মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয় লোকজন, আত্মীয়-স্বজন তাঁকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। মরুহুমের মেজ ছেলে আমেরিকা প্রবাসী। হাজি মসলেম উদ্দিনের গ্রামের বাড়ি গাংনী ইউনিয়নের রংপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে দারুস ময়দানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
