ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশু ও নারীসহ ৭ বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অবৈধভাবে ভারতে গমনকালে উপজেলার নেপার মাঠের ভেতর থেকে তাঁদের আটক করেন মহেশপুর-৫৮ বিজিবির সদস্যরা। আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার বড় ডোমরাশুর গ্রামের হরেন বিশ্বাসের স্ত্রী রনু বিশ্বাস (৩৫), ছেলে চয়ন বিশ্বাস (২০), কন্যা প্রিয়াংশা বিশ্বাস (১৮), প্রিয়াংশা বিশ্বাসের শিশুকন্যা রিমু বিশ্বাস (৩), একই থানার সাতপাড়া গ্রামের অনন্ত বিশ্বাসের কন্যা মিনতি বিশ্বাস (৩০), একই জেলার কাশিয়ানী থানার তিলপাড়া গ্রামের পরিমল রায়ের স্ত্রী নমিতা রায় (৩২) ও বাঘেরহাট জেলার শরনখোলা থানার নলবুনিয়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী সুমি আক্তার (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৮, তারিখ-১৩/০৮/২০ইং।
