দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড!

আপলোড তারিখঃ 2020-08-14 ইং
দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড! ছবির ক্যাপশন:
স্বাস্থ্যবিধি ও নির্দেশনা অমান্য, একটি পরিবহনকে ২০ হাজার টাকাসহ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা এবং চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনকে স্বাস্থ্যবিধি না মেনে রাতে পরিপূর্ণ যাত্রী নেওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় বেশ কিছুদিন অভিযোগ পাচ্ছিল চুয়াডাঙ্গা টু ঢাকা গণপরিবহনে রাতে অতিরিক্ত ভাড়া নিয়ে স্বাস্থ্যবিধি না মেনে ফুল সিট যাত্রী নিয়ে চলাচল করছে। এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন কর্তৃপক্ষকে শুনানির জন্য ডাকা হয়। তারা অভিযোগ স্বীকার করে এবং পরবর্তীতে আর এ ধরনের কাজ করবে না মর্মে অঙ্গীকার করে। পাশাপাশি পরিবহন কর্তৃপক্ষকে ২০ টাকা জরিমানা করা হয়। এদিকে, ভ্রাম্যমাণ অভিযানে দামুড়হুদা দাশপাড়ায় অবস্থিত মেসার্স জিয়া স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যবিহীন পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করে নষ্ট করা হয়। পরবর্তীতে সদর উপজেলার বড় বাজারে অভিযোগের পরিপ্রেক্ষিতে ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, গত বুধবার সদর উপজেলার তিতুদহ ও গিরিশনগর এলাকায় মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)