চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, মা-ছেলেকে পিটিয়ে জখম!

আপলোড তারিখঃ 2020-08-14 ইং
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, মা-ছেলেকে পিটিয়ে জখম! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সুবদিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া চেয়ারম্যানপাড়ার মৃত আব্দুল মজিতের স্ত্রী চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সামসুন্নাহার রেনু (৬৫) ও তাঁর ছেলে সামসুল আলম (৩৩)। জানা যায়, দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে সামসুন্নাহার রেনুর পরিবারের সদস্যদের সঙ্গে একই এলাকার খালেকের স্ত্রী রেক্সনা পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন পূর্বে এ বিরোধের একটি মীমাংশাও হয়। উভয়পক্ষ এ মীমাংশা মেনে নিলেও গতকাল রেক্সনা ও তাঁর পরিবারের সদস্যরা সামসুন্নাহার রেনুর জমির মধ্যে গাছ লাগাতে শুরু করে। এ সময় সামসুন্নাহার রেনুর ছেলে ঘটনাটির করলে ও মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে রেক্সনার পক্ষের আবু তাহেরের ছেলেসহ আরও কয়েকজন তাঁদের ওপর আক্রমণ করে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহত দুজন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তাঁদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)