ঝিনাইদহে গণপরিবহনে ২য় দিনের মতো পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2020-08-14 ইং
ঝিনাইদহে গণপরিবহনে ২য় দিনের মতো পুলিশের অভিযান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ২য় দিনের মতো করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদেরকে অবহিত করা করা হয়। জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের (পিপিএম) নির্দেশক্রমে এ অভিযান পরিচালিত হচ্ছে। আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)