আন্দুলবাড়ীয়ায় ফুটবল ক্যাম্পেইনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-08-14 ইং
আন্দুলবাড়ীয়ায় ফুটবল ক্যাম্পেইনের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে দুই মাসব্যাপী ফুটবল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফুটবল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি কাজী মামুনুজ্জামান আদুন, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি কোচ আব্দুস সবুর, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, উপদেষ্টা সাবেক খেলোয়াড় ফরহাদ হোসেন ডাকু, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সহসম্পাদক এস এম জাভেদ লাল, জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় ফুটবল একাদশের দলপতি সাইদুর রহমান, আন্দুলবাড়ীয়ার খেলোয়াড় নাজমুল, শাওন, মিঠুনসহ নবনিবন্ধনকৃত ফুটবল খেলোয়াড়েরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)