দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে সরকারি আদেশ না মেনে মাস্কবিহীন বাজারে চলাফেরা, ওষুধের দোকানের লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ হওয়ার অপরাধে ১০ জনকে ৭ হাজার ৯ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জয়রামপুর কাঁঠালতলা বাজারে ও জয়রামপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। জানা যায়, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না ব্যবহার করার অপরাধে ১৮৬০ সালের ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে জয়রামপুর কাঁঠালতলা বাজারে জয়রামপুরের আবু তাহেরকে ১ শ টাকা, সম্রাটকে ২ শ টাকা, শামীমকে ১ শ টাকা, রফিকুলকে ১ শ টাকা, হিদুলকে ১ শ টাকা, আতিকুরকে ১ শ টাকা, বড় বলদিয়ার সুবারেককে ১ শ টাকা ও হিজলগাড়ীর উম্মতকে ১ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯-এর আইন ৫২ ধারায় জয়রামপুর স্টেশন বাজারের জামাল স্টোরের মালিককে ২ হাজার টাকা ও একই বাজারে আসাদ ফার্মিসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯-এর আইনে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)