নারীর ফাঁদে ৬ মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
নারীর ফাঁদে ৬ মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: নারী দিয়ে ফাঁদ পেতে ৬ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানার পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি বিপ্লব হোসেন (৩৮) উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বশির উদ্দীনের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া বাস টার্মিনার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আসামি বিপ্লব দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত হিসেবে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে এসসিটি ৯৩/১৭, শৈল জিআর ১০৮/১৬, হরি জিআর ৪৭/১৭, ঝি জিআর ২৫৩/১৭, এসসিটি জিআর ৭০৭/১৭, শৈল জিআর ১০৮/১৬ সহ বেশ কিছু মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রেজাওয়ানুল হক ও এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নারী দিয়ে ফাঁদ তৈরি করে। সেই ফাঁদে ধরা দেয় বিপ্লব। অবশেষে তাঁকে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ মামলার আসামি বিপ্লব দীর্ঘদিন পলাতক ছিলেন। নারী দিয়ে ফাঁদে ফেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামিকে গতকাল বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)