গাংনীতে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
গাংনীতে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে গাংনী উপজেলার করমদি গ্রামের কুমারপাড়া এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- করমদী শিকদার পাড়ার জামিরুল ইসলামের ছেলে টিপু সুলতান (৩৫) ও একই এলাকার বহলপাড়ার জমির উদ্দীনের ছেলে হাবিবুর রহমান হবি (৩৬)। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, দুজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে টিপু সুলতানের কাছে ৫৫ ও হাবিবুর রহমান হবির কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)