ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জেলার বিভিন্ন গুরুত্ব স্থান ও বাজারে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, অটোতে রেকসিনের কাপড় দিয়ে পার্টিশন না দেওয়া এবং হেলমেট পরিধান না করাসহ আইন অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ৭টি ভ্রাম্যমাণ আদালতে ২১ জনকে ৬৫ হাজার ১ শ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জনকে ৪২ হাজার ৬ শ টাকা এবং আলমডাঙ্গা উপজেলায় ৮ জনকে ২২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে।
