জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে কবিতা আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুম অ্যাপের মাধ্যমে এ প্রতিযোগিতা চলে। বিচারকরা জুম অ্যাপের মাধ্যমে যুক্ত থেকে বিচারকার্য সম্পন্ন করেন আর প্রতিযোগীরা জুম অ্যাপে যুক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে এটিই প্রথমাবের মতো সরকারিভাবে কোনো প্রতিযোগিতা অনলাইনে সম্পন্ন করা হলো। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় নিজে উপস্থিত থেকে তদারকি করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, এনডিসি আমজাদ হোসেন, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, সুরাইয়া মমতাজ হাবিবুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)