দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুন্না মিয়া (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ছয়টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম আহত মুন্নাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। গুরুতর আহত মুন্না চুয়াডাঙ্গা ফকিরপাড়ার তুহিন ইসলামের ছেলে। জানা যায়, গতকাল বিকেলে মুন্না মিয়া একটি মোটরসাইকেলযোগে দুই বন্ধুর সঙ্গে দর্শনার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সামনে থেকে আসা একটি মাইক্রোর সঙ্গে ধাক্কা মারে। এ সময় মোটরসাইকেল চালক মুন্না গুরুতর জখম হন। পেছনে বসে থাকা অপর দুই বন্ধু অক্ষত ছিল। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম আহত মুন্নাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাতিমা হক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখেন এবং মাথার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দর্শনা ফায়ার সিির্ভস স্টেশন সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ছয়টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আহত মুন্নাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাতালে নেওয়া হয়। মুন্না মিয়া মোটরসাইকেলযোগ দুই বন্ধুকে নিয়ে দর্শনার উদ্দেশে যাচ্ছিল। পথের মধ্যে মোটরসাইকেলটি দামুড়হুদা বাসস্ট্যান্ডে একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সামনে থেকে আসা একটি মাইক্রোর সঙ্গে ধাক্কা লাগলে মুন্না মিয়া গুরুতর আহত হন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে মাইক্রোর চালক মোটরসাইকেলটি ধাক্কা মাড়ার আগেই ব্রেক করে দাড়িয়ে পরে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ ঘটনায় মাইক্রোটির কোনো দোষ নেই। এ দুর্ঘটনায় মোটরসাইকলের অপর দুজন আরোহী অক্ষত অবস্থায় বাড়ি ফেরে। এদিকে, গতকাল রাতেই পরিবারের সদস্যরা মুন্নাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)