জাতীয় শোক দিবস পালনে দর্শনা পৌরসভায় প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
জাতীয় শোক দিবস পালনে দর্শনা পৌরসভায় প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে দর্শনা পৌরসভার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্ততি সভায় জাতীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সভায় দর্শনার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহাফুজুর রহমান মন্জু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পৌর সচিব মনিরুজ্জামান সিকদার, দর্শনা ইমাম কমিটির সভাপতি নুরুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আওয়াল হোসেনসহ পৌরসভা এলাকার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)