ঝিনাইদহে করোনা নিয়ন্ত্রণে গণপরিবহনে পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
ঝিনাইদহে করোনা নিয়ন্ত্রণে গণপরিবহনে পুলিশের অভিযান ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার সকালে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সে সময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদের প্রথমবারের মতো সাবধান করা হয়। এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন। তিনি বলেন, গণপরিবহণে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এমন অভিযোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)