অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার নয়, আধুনিকায়ন করতে হবে

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার নয়, আধুনিকায়ন করতে হবে ছবির ক্যাপশন:
গাংনীতে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠানে বক্তারা গাংনী অফিস: অস্থায়ী পুলিশ ক্যাম্পগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাই অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে মেহেরপুরের গাংনীতে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে স্থানীয় ক্যাম্পগুলোর জমিদাতা, স্থানীয় মানুষ ও গাংনী উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকেরা দাবি করেন ক্যাম্পগুলো প্রত্যাহার নয়, আরও লোকবল বাড়িয়ে আধুনিকায়ন করার বিষয়ে মতামত দেন। আর এর ব্যতিক্রম হলে এক সময়ের সন্ত্রাস কবলিত এলাকাটি আবারও সন্ত্রাসীদের আশ্রয়স্থল হবে। বর্তমানে শান্তির সুবাতাস বইসে এলাকাটিতে। কিন্তু এ সুবাতাস দীর্ঘায়িত করতে হলে ক্যাম্পগুলোকে রাখার ব্যাপারে জোর দেন বক্তারা। গতকাল বুধবার বিকেলে গাংনী থানা পুলিশ আয়োজিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলামের সভাপতিত্বে ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক মেয়র আহম্মেদ আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলমসহ ওয়ার্কশপে স্থানীয় ক্যাম্প গুলোর জমিদাতা, স্থানীয় মানুষ ও ক্যাম্প এলাকার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)