ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ করলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-08-13 ইং
ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ করলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস: মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে গরীব, দুঃখী, হতদরিদ্র, অসহায়, অস্বচ্ছল নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা পৌরসভার সব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এই ত্রাণ-সামগ্রী হস্তান্তর করেন। ত্রাণ-সামগ্রীর প্রতি প্যাকেটের মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১টি ডেটল সাবান ও ১টি মাস্ক। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলাসহ সব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)