ভালাইপুর মোড়ের বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী শাহাদৎ বিশ্বাসের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-08-12 ইং
ভালাইপুর মোড়ের বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী শাহাদৎ বিশ্বাসের ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ের বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের মৃত আমির হোসেন বিশ্বাসের ছেলে ইঞ্জিনিয়ার, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী গোলাম মোস্তফা মুক্তারের পিতা ভালাইপুর মোড়ের অন্যতম প্রতিষ্ঠাতা, ইটভাটা ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন বিশ্বাস গত রোববার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে ঢাকা মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ভালাইপুর মোড়ের এসবিএম-১ ও এসবিএম-২ নামক দুটি ইটভাটার মালিক ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝোড়াঘাটা কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাজা ও দাফনকার্যে শরীক হয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের নেতা ছানোয়ার হোসেন, ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি ও যুবলীগের নেতা আনোয়ার হোসেন পান্না। এদিকে চুয়াডাঙ্গা তাকওয়া ফাউন্ডেশনে সহযোগিতায় মরহুমের জানাজা ও দাফনকার্যে সহযোগিতা করায় গ্রামের অনেকেই মন্তব্য করে বলেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হওয়ার কয়েকদিন আগে থেকেই করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভুগছিলেন। এ বিষয়ে মরহুমের বড় ছেলে গোলাম মোস্তফা মুক্তার বলেন, স্ট্রোক করার আগে সাধারণ সর্দি-কাঁশিতে ভুগছিলেন। করোনা টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। যেহেতু করোনা টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে। তাই রিপোর্ট আসার আগেই ইন্তেকাল করায় সচেতনার জন্য তাকওয়া ফাউন্ডেশনের সহযোগিতায় নিয়ে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)