চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাজি আব্দুল মান্নানের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-08-12 ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাজি আব্দুল মান্নানের ইন্তেকাল ছবির ক্যাপশন:
সেলিমুল হাবিব সেলিম: হাজি আব্দুল মান্নান গতকাল ভোর ৪টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি মুক্তিপাড়ার নিবাসী মৃত হাজি আব্দুল ওয়াহাবের জেষ্ট পুত্র ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলার পরিচিত মুখ ছিলেন। তিনার মৃত্যুর সংবাদ পাবার পরে দলের নেতা-কর্মী, সমর্থক, আত্মীয়-স্বজন, বন্ধু ও প্রতিবেশীরা একনজর দেখার জন্য ছুটে আসেন সিনেমা হল পাড়ার নিজ বাসভবনে। তিনার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে ২টি পুত্রসন্তান ও ২ কন্যাসন্তান স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। গতকাল বাদ জোহর জান্নাতুল মাওলা কবরস্থানের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে ওই কবরস্থানেই দাফনকার্য সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনিসহ জেলা বিএনপির নেতাসহ সকল অংগসংগঠনের নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ। এদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন হাবলুর পিতা হাজি আব্দুল মান্নানের মৃত্যুতে শোক জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। গতকাল মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুন-উর-রশিদ টনিকের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানায় জেলা যুবদল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)