উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-08-12 ইং
উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তাঁর পরিবার। জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত শুক্রবার বিকেলে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে গত রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান আবুল কালাম আজাদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে গতকাল করোনার রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের পক্ষ থেকে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)