দামুড়হুদায় অজ্ঞান অবস্থায় ইজিবাইক চালক উদ্ধার

আপলোড তারিখঃ 2020-08-12 ইং
দামুড়হুদায় অজ্ঞান অবস্থায় ইজিবাইক চালক উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে থেকে অচেতন অবস্থায় রিপন (২৪) নামের এক ইজিবাইক চালককে উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। রিপন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোয়া গ্রামের লাল্টুর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোয়া গ্রামের লাল্টুর ছেলে ইজিবাইক চালক রিপনকে কে বা কারা একটি সাদা মাইক্রোবাস থেকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে ফেলে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দামুড়হুদা মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে এসআই আলমগীর কবীর রিপনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে রিপনের বাবা-মায়ের কাছে রিপনকে হস্তান্তর করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, তাঁকে উদ্ধার করে তাঁর বাবা-মায়ের কাছে পৌঁছিেেয় দেওয়া হয়েছে। তবে তিনি এখন মাঝে মাঝে জ্ঞান ফিরলে তিনি আবোল-তাবোল বলছেন। সুস্থ হলে জানা যাবে আসল ঘটনা কী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)