কুড়ুলগাছিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-08-12 ইং
কুড়ুলগাছিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কুড়ুলগাছি: দর্শনার থানার কুড়ুলগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শ্রী কনক কুমার দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বাহার ও কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা গালর্স স্কুলের শিক্ষক মো. হাসমত আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)