মেহেরপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-08-12 ইং
মেহেরপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী ফিতা কেটে এবং বেলুন ও কবুতর উড়িয়ে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার আয়োজনে এ উপলক্ষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি শাহ দারা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি ও সাংস্কৃতিক কর্মী ফাতেমা ফারজানা নির্জনার সঞ্চালনায় গতকাল মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজামান প্রমুখ। এর আগে পুলিশ সুপার ফিতা কেটে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন এবং শান্তির প্রতীক কবুতর উড়ান এবং বেলুন উড়িয়ে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)