শৈলকুপায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
শৈলকুপায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়া ম-লপাড়ার মৃত রমজান ম-লের ছেলে ইমরান হোসেন (৩০) ও লাহিনীপাড়ার আবু বক্কারের ছেলে রুবেল হোসেন (২৬)। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, শেখপাড়া বাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতে-নাতে ৩১০ পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপায় থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)