দামুড়হুদার গোবিন্দপুরে ফুটবল খেলাকে নিয়ে সংঘর্ষ, আটক ৯

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
দামুড়হুদার গোবিন্দপুরে ফুটবল খেলাকে নিয়ে সংঘর্ষ, আটক ৯ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার ফারুক হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। এ মামলায় সাতজনকে আটক করে পুলিশ। অপর দিকে, একই দিনে খাজা বাদী হয়ে পাল্টা মামলা করলে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- গোবিন্দপুর গ্রামের মিয়াজানের ছেলে ওলি, উজিরের ছেলে গফুর, সৈয়দের ছেলে মিঠু, রাজ্জাকের ছেলে টিপু, আবু জারের ছেলে সিরন, মিয়াজানের ছেলে লুৎফর, ভিকুর ছেলে রাজ্জাক এবং অপর পক্ষের নাসিরের ছেলে জরিপ ও ইলিয়াছের ছেলে ফরহাদ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ৯ জনকে আটক করে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গতকাল সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত রোববার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)