দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: সরকারি আদেশ অমান্য করার অপরাধে দামুড়হুদায় ৮ জনের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। জানা যায়, সরকারি আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করে রাস্তায় চলাফেরা করার অপরাধে ১৮৬০ সালের ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে গাড়ির লাইসেন্স না থাকার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ১০৪ ধারায় একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে অত্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ৬ ধারায় একজনকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)