শৈলকুপায় গর্তে পড়ে কিশোরের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
শৈলকুপায় গর্তে পড়ে কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় গর্তে পড়ে আহাদ হোসেন নামে ১৩ মাসের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের কৃষক রুবেল মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আহাদ হোসেন খেলতে খেলতে ঘরে পাশে কলের গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে পানিতে ভেসে থাকতে দেখে কিশোরকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে যাওয়ার পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় ওই কিশোরের পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)