কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি পেটা!

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি পেটা! ছবির ক্যাপশন:
রিয়াজ মোল্লা, কালীগঞ্জ: প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা কালীগঞ্জে ইরফান রাজা (রুকু) নামের এক ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন রহমানিয়া সুপার মার্কেটে ঘটনাটি ঘটে। রুকু মধুগঞ্জ এলাকার মোবারক হোসেনের ছেলে। আহত রুকু কালীগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে রুকুর ভগ্নিপতি আব্দুর রহিমকে গতকাল সোমবার সকালে খয়েরতলা গ্রামের রুবেলের ছোট ভাই এমরান কিল-ঘুষি মারেন। এরপর প্রতিবাদ করতে দুপুরে রুকু লোকজন নিয়ে রুবেলের দোকানের সামনে যান। এ সময় খবর পেয়ে রুবেল ৭-৮টি মোটরসাইকেলে লোকজন নিয়ে এসে রহমানিয়া সুপার মার্কেটের সামনে রুকুকে প্রকাশ্যে হাতুড়ি ও রামদা দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারপিটের ঘটনার খবর পেয়ে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও কালিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, ‘রুকু নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। তবে এখনও কোনো অভিযোগ থানায় আসেননি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)