আলমডাঙ্গা কালিদাসপুরে কৃষকলীগের কর্মী সম্মেলন

আপলোড তারিখঃ 2017-03-20 ইং
আলমডাঙ্গা কালিদাসপুরে কৃষকলীগের কর্মী সম্মেলন ছবির ক্যাপশন:

`IMG_20170320_175637`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে এক কর্মী সম্মেলন ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টার দিকে আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন দিপক বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদ, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোহন মিয়া, দপ্তর সম্পাদক সাহাবুল হক, সহ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান, কুমারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাউছার আলী কছর, ডাউকি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জহুরুল ইসলাম, যুবলীগ নেতা মনির উদ্দিন মনি, সোহেল বিশ^াস, ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক মনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা রাকিব উদ্দিন, রবিউল ইসলাম বিশ^াস, ইউপি সদস্য নূর বানু, শ্যমলী খাতুন, কৃষকলীগ নেতা নাসির উদ্দিন, সাহাবুল হক। উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সাহাবুল হকের সঞ্চালনায়  বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা আব্দুস সালাম, পিন্টু ফকির, মফিজুল ইসলাম, সাইদুল হক, গান্নু বিশ^াস, জিন্নাত আলী, কাউছার আলী প্রমুখ। সভাশেষে সর্বসম্মতিক্রমে রবিউল ইসলাম বিশ^াসকে আহবায়ক ও আব্দুস সালামকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ঠ কালিদাসপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)