জীবননগরে স্কুলশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
জীবননগরে স্কুলশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্কুলশিক্ষক মামুনের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের এক কাপড় ব্যবসায়ীর মেয়ে মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নাম করে শিক্ষক মামুনের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা জীবননগর থানায় একটি মামলা করেছেন। ওই স্কুলছাত্রীর পিতা মিণ্টু অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে মুক্তারপুর গ্রামের মামুন মাস্টারের কাছে প্রাইভেট পড়তে যেত। সেই সুযোগে সে আমার মেয়েকে ধর্ষণ করে। আমি বিচারের জন্য বিভিন্ন নেতা-কর্মীদের কাছে গিয়েছি। তারা বিচার না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করেছে। অবশেষে আমি বাধ্য হয়ে জীবননগর থানায় মামলা করেছি।’ অভিযুক্ত স্কুলশিক্ষক মামুন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এটা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। মেয়ের বাবা গ্রামের কিছু ব্যক্তির কথা মতো আমার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে। আমাকে এবং আমার পরিবারের লোকজনকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য এ কাজ করছে।’ এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের একটি অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ধর্ষণের ঘটনাটি আসলেই ধর্ষণ নাকি সাজানো নাটক এ নিয়ে এলাকার মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)