জীবননগর হাসাদাহে যাত্রীবাহী বাসের চাপায় কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
জীবননগর হাসাদাহে যাত্রীবাহী বাসের চাপায় কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর হাসাদাহে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসাদাহ তেল পাম্পের নিকট এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর হাসাদাহ মাঝপাড়ায় বসবাসকারী মৃত গোলাম মন্ডলের ছেলে উসমান ওরফে মলি মন্ডল (৫০) ক্ষেতে কাজ শেষে মাঠ থেকে ওঠে কালীগঞ্জ-জীবননগর সড়কের ধারে বসে খাবার খাচ্ছিলেন। এমন সময় কালীগঞ্জ থেকে জীবননগরগামী অয়ন পরিবহনের গাজীপুর জ-০৪০-২০৮ রেজিস্ট্রেশনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে কৃষক মলি মন্ডলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে কৃষক মলি মন্ডলের মৃত্যু হয়। দুর্ঘটনাটি মহেশপুর ও জীবননগর থানার সীমানায় হওয়ায় স্থানীয়রা দুই থানাকে জানায়। পরে দুর্ঘটনার স্থানটি মহেশপুর থানার মধ্যে পড়লে মহেশপুর থানা লাশ গ্রহণ করে। এর আগে জীবননগর-দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)