ঝিনাইদহের সাগান্নায় জাতীয় শোক দিবসে পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
ঝিনাইদহের সাগান্নায় জাতীয় শোক দিবসে পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় উত্তর নারায়ণপুর ত্রিমহনীতে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নাজমুল হক তুর্পি, গাজী আবদুল হালিম, মোকলেছুর রহমান শিলু, শাহাদত হোসেন সদা, জহর মিয়া, দীলিপ কুমার, আকবার হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজলু করিম, যুবলীগের নেতা মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাঈদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)