গাংনীতে পানিতে ডুবে শিশু চাঁদনীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-11 ইং
গাংনীতে পানিতে ডুবে শিশু চাঁদনীর মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে লিলুফা খাতুন চাঁদনী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। লিলুফা খাতুন চাঁদনী হাঙ্গাভাঙ্গা পশ্চিমপাড়ার মিণ্টু মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, লিলুফা খাতুন বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। এরপর সবার চোখের আড়াল হয়ে যায় চাঁদনী। প্রায়ই ৩ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে লাশ উদ্ধার করা হয়। চাঁদনীর পরিবার সূত্র জানায়, পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে মারা গিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)