আলমডাঙ্গায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর জেল

আপলোড তারিখঃ 2020-08-10 ইং
আলমডাঙ্গায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের ইসলাম মোল্লার ছেলে রিপন আলী (২৯) ও জামজামি ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের আইনাল হকের ছেলে সামসুল আলম (৪০) দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিলেন। গতকাল রোববার সকালে রিপনের বাড়িতে গাঁজা সেবন করছেন এমন সংবাদের ভিত্তিতে খাসকররা ক্যাম্পের ইনচার্জ আলিনুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিন পুরিয়া গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ দুজনকে আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলীকে সংবাদ প্রদান করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে রিপন আলী ও সামসুলকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)