আন্দুলবাড়ীয়ায় মোবাইল কোর্টে দুই ফার্মেসি মালিকের জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-10 ইং
আন্দুলবাড়ীয়ায় মোবাইল কোর্টে দুই ফার্মেসি মালিকের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে দুটি ফার্মেসির মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স সাদমান ফার্মেসি ও সাফিন মেডিকেল হলে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। জানা গেছে, ডাক্তারির সনদপত্র না থাকা, ড্রাগ লাইন্সেস না থাকা, ট্রেড লাইন্সেস না তাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে বাংলাদেশ সরকারের ঔষধ আইনে ১৯৪০ সালের ১৮/২৭ ধারা মোতাবেক আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স সাদমান ফার্মেসির স্বত্বাধিকারী আক্তারুজ্জামান সাজীমকে পাঁচ হাজার টাকা ও সাফিন মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী কাজী মুরছালিন বনিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, সহসভাপতি আলিউল হক আলা, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী মিণ্টু ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)