বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উথলী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ

আপলোড তারিখঃ 2020-08-10 ইং
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উথলী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনকে অনবদ্য ও স্মরণীয় করে রাখতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে উথলী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ১০০টি ফলজ, বনজ, ভেষজ ও ফুল গাছ রোপণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উথলী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেজাউল করিম শান্তি, ইংরেজি বিভাগের প্রভাষক সায়েমুল হক টিপু, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ওবাইদুর রহমান স্বপন, পৌরনীতি বিভাগের প্রভাষক খন্দকার সাইদুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক ইমদাদুল হক, অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন, শেখ ইমতিয়াজ আলী, লিমন ফেরদৌস লিয়নসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)