মেহেরপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা পুরস্কার প্রদান

আপলোড তারিখঃ 2020-08-10 ইং
মেহেরপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা পুরস্কার প্রদান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মদক্ষতা পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মদক্ষতার পুরস্কার প্রদান করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মদক্ষতা পুরস্কার প্রদানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)