ঝিনাইদহে অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা/প্রত্যাহার সংক্রান্ত ওয়ার্কশপ

আপলোড তারিখঃ 2020-08-10 ইং
ঝিনাইদহে অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা/প্রত্যাহার সংক্রান্ত ওয়ার্কশপ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা বা প্রত্যাহার সংক্রান্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ঝিানইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-মাগুরার সংরক্ষিত আসনের এমপি খালেদা খানম, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ বি এম রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিণ্টু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার ৩০টি অস্থায়ী পুলিশ ক্যাম্প বিদ্যামান রাখা বা প্রত্যাহার সংক্রান্ত সবার মতামত গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)